IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (CSK)  ১০ রানে হারিয়ে জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শনিবার শেষ ওভার পর্যন্ত গড়ানো এই থ্রিলারে বাজিমাত করল প্যাট কামিন্সের দল। এই জয়ের সুবাদে লিগ টেবিলের প্রথম চারে জায়গা করে নিল অরেঞ্জ আর্মি।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চেন্নাই বোলারদের ওপর চড়াও হন অভিষেক শর্মা। মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আইপিএল ২০২৬-এর দ্রুততম ফিফটির রেকর্ডে বৈভব সূর্যবংশীর পাশে নাম লেখান তিনি। এরপর হেনরিখ ক্লাসেনের অনবদ্য অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় স্কোর খাড়া করে হায়দরাবাদ।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস এক সময় বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। কিন্তু মাঝপথেই ইনিংসের খেই হারিয়ে ফেলে রুতুরাজদের দল। শেষ ১০ ওভারে জয়ের জন্য ৮৪ রানের প্রয়োজন থাকলেও হায়দ্রাবাদের আঁটসাঁট বোলিংয়ের সামনে লক্ষ্যভ্রষ্ট হয় তারা। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন ইশান মালিঙ্গা। গুরুত্বপূর্ণ সময়ে ৩টি উইকেট নিয়ে চেন্নাইয়ের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। এই জয়ের ফলে সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম সারিতে অর্থাৎ টপ ফোরে উঠে এল। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের অবস্থা ক্রমেই শোচনীয় হচ্ছে; তারা আপাতত পয়েন্ট টেবিলের নিচের দিকেই অবস্থান করছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...