শনিবার, ১৪ মার্চ, ২০২৬

T20 World Cup | কুশল-কামিন্দুর ব্যাটে লড়াকু পুঁজি, হাসারাঙ্গা-থিকশানার স্পিন জাদুতে কুপোকাত আয়ারল্যান্ড

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখল শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ রানের এক দাপুটে জয় তুলে নিল ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। ব্যাট হাতে কুশল ও কামিন্দু মেন্ডিস এবং বল হাতে স্পিন জুটি হাসারাঙ্গা ও মহেশ থিকশানা—এই চার জনের পারফরম্যান্সেই কেল্লাফতে করল শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ১১ ওভার শেষে মাত্র ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। আইরিশ বোলার জর্জ ডকরেল (২/১৭) শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের চেপে ধরেন। তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান কুশল মেন্ডিস। ৪৩ বলে অপরাজিত ৫৬ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

ইনিংসের শেষে ঝড় তোলেন কামিন্দু মেন্ডিস। মাত্র ১৯ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এই দুই মেন্ডিসের দাপটেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রানের লড়াকু স্কোর খাড়া করে শ্রীলঙ্কা।

১৬৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার স্পিন তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩/২৫) এবং মহেশ থিকশানা (৩/২৩) বল হাতে জাদু দেখান। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আইরিশ ব্যাটারদের কোনো প্রতিরোধই ধোপে টেকেনি। ১৯.৫ ওভারে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল শ্রীলঙ্কা। অন্যদিকে, ব্যাটে-বলে পাল্লা দিলেও অভিজ্ঞতার অভাবে ম্যাচটি হাতছাড়া করতে হয় আইরিশদের।

Share post:

Popular

More like this
Related

BCCI | পাক ক্রিকেটারকে কেনায় উত্তাল ভারত, মুখ খুলল বিসিসিআই! কাব্য মারানের সানরাইজার্সকে নিয়ে বড় মন্তব্য রাজীব শুক্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দ্য হান্ড্রেড’ লিগে পাকিস্তানি লেগ-স্পিনার...

Sunrisers Leeds | পাক স্পিনারকে কেনা নিয়ে তুঙ্গে বিতর্ক, স্থগিত সানরাইজার্স লিডস-এর সোশ্যাল অ্যাকাউন্ট !

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াই শুরু হওয়ার আগেই...

The Hundred 2026 | ভাঙল অলিখিত প্রথা ! ২ কোটিরও বেশি টাকায় পাকিস্তানি স্পিনারকে কিনল সানরাইজার্স লিডস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বে এক অলিখিত প্রথা...

Hardik Pandya | জাতীয় পতাকার অবমাননার অভিযোগ হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে, পুণেতে দায়ের এফআইআর-এর আবেদন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ট্রফি...