Srijit Mukherji | গলায় জড়িয়ে রয়েছে প্রিয় পোষ্য! বড় ‘নাগিনী’র সঙ্গে পরিচয় করালেন সৃজিত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) প্রিয় পোষ্য সাপ! তাও আবার একটি নয়, পরিচালকের বাড়িতে রয়েছে চারটি সাপ। এবার তাদের মধ্যেই এক প্রিয় পোষ্যের সঙ্গে সবাইকে পরিচয় করালেন সৃজিত।

বুধবার সন্ধ্যায় প্রিয় পোষ্যকে নিজের গলায় জড়িয়ে ছবি পোস্ট করলেন সৃজিত। তবে ইনি কিন্তু ‘উলুপী’ নন। ইনি হল সৃজিতের পাইথন পরিবারের সবচেয়ে বড় সদস্য। ছবিটি পোস্ট করে পরিচালক লেখেন, ‘এটা আমার বড় নাগিনী।’ ছবিতে হলুদ টি-শার্ট পরে গলায় পাইথন জড়িয়ে বসে রয়েছেন সৃজিত। তাঁর এই ছবি দেখে অবাক ভক্তরা। সৃজিতের বাড়িতে যে চারটে বল পাইথন রয়েছে সেই কথা আগেই জানিয়েছিলেন স্ত্রী মিথিলা। পরিচালকের দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। এমনকি বন দপ্তরের যাবতীয় অনুমতি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সমেতই প্রিয় পোষ্যদের বাড়িতে নিয়ে এসেছেন সৃজিত।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...