SSC | সমস্ত ‘দাগি অযোগ্য’কে বাদ দেওয়া হয়েছে, শীর্ষ আদালতে জানালেন এসএসসি-র আইনজীবী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বেআইনিভাবে চাকরি পাওয়া সমস্ত ‘দাগি অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে বিষয়টি জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এসএসসি-র কাছে জানতে চান, সমস্ত ‘দাগি অযোগ্য’কে বাদ দেওয়া হয়েছে তো? জবাবে এসএসসি-র আইনজীবী জানান, ‘হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে।’

শনিবার ১,৮০৬ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওঁরা ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। কিন্তু চাকরি পান বেআইনিভাবে। দাগিদের মধ্যে যাঁরা নতুন করে আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড পরে বাতিল করা হয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, এক জন দাগিও যাতে পরীক্ষায় অংশ নিতে না পারেন। সেই নির্দেশ মেনে পদক্ষেপ করেছে কমিশন।

এদিকে, এসএসসি মামলায় একই বিষয় নিয়ে একাধিক পিটিশনে বিরক্তি প্রকাশ করেছে আদালত। দুই বিচারপতিরই মন্তব্য, ‘একই বিষয়ে এত মামলা কেন? প্রতি দিন একই বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সব বিষয় বিবেচনা করেছি।’

অন্যদিকে, সোমবার প্রায় সাড়ে ৩০০ চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁদের দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর যে নিয়োগ পরীক্ষা হতে চলেছে, তাতে বসার সুযোগ দিতে হবে। হাইকোর্টে তাঁদের সওয়াল, ‘যদি আমাদের নামের পাশে দাগি তকমা বসানো হয়, তবে ফের পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তো পাওয়া উচিত।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...

CJI Surya Kant | ‘যুবসমাজের সমালোচনা করিনি’, ‘আরশোলা’ মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন প্রধান বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আদালতে কিছু বেকার তরুণকে ‘আরশোলা’র...