শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‘কুন্তল-শান্তনুকে চিনি না’, আদালতে দাবি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার মানিকের

শেষ আপডেট:

কলকাতা: কুন্তল-শান্তনুকে চেনেন না। বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে এমনই দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আদালতে ঢোকার মুখে মানিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, তিনি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চেনেন কিনা?। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কাউকে চিনি না। ওঁরাও (কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়) বলেছে আমাকে চেনে না।’ এদিন আদালত তাঁকে ৩ অগাস্ট পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। একাধির মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত। কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি বলে অভিযোগ। তাই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...