পুরনিয়োগ দুর্নীতির সিবিআই তদন্ত বন্ধের আর্জি রাজ্যের, বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানি সোমবার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি সিবিআই তদন্তে বেড়িয়ে আসে একের পর এক দুর্নীতির নতুন নতুন তথ্য। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে রাজ্য জুড়ে পাহাড় প্রমান দুর্নীতির হদিস পায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আর এর মধ্যেই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল কুন্তল ঘোষ অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করতেই পুর দুর্নীতির হদিস পেয়েছিল ইডি। সে কথা হাই কোর্টে জানানোর পরে পুর নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে পুর নিয়োগ দুর্নীতির মামলার শুনানির দায়িত্ব সম্প্রতি পেয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। বৃহস্পতিবার তাঁর এজলাসে সেই সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। এই আর্জির শুনানি আগামী সোমবার হওয়ার কথা রয়েছে অমৃতা সিংহের এজলাসে।

বৃহস্পতিবার আরও একটি আবেদন এ দিন বিচারপতি সিংহের এজলাসে জমা পড়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত কুন্তল ঘোষ ও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সৌমেন নন্দীর করা মামলা। প্রাথমিক নিয়োগের মামলাকারী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিম এবং রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আবেদন করে বলেছেন, কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে শীর্ষ আদালত স্থগিতাদেশ তুলে নিয়েছে। তার পরে ওই তদন্তের কী অগ্রগতি হয়েছে তা সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হোক। সেই শুনানিও আগামী সোমবার হবে অমৃতা সিংহের এজলাসে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Indian Army Chief | ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে, সিদ্ধান্ত পাকিস্তানের!’, চরম হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে...

CM Suvendu Adhikari | ডায়মন্ড হারবার সফরে শুভেন্দু, জেলা প্রশাসনকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...