সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

১১৪ বছরের পুরোনো কোচবিহারের করুণাময়ী মন্দিরে চুরি! খোয়া গেল প্রায় ১০ ভরি সোনা

শেষ আপডেট:

কোচবিহার: ১১৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কোচবিহারের করুণাময়ী মন্দিরে চুরির ঘটনা ঘটল। মন্দিরের দুটি গ্রিল, নয়টি তালা ভেঙে প্রায় ১০ ভরি সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। কোচবিহারের ১৫৪টি স্থাপত্য হেরিটেজের তালিকায় থাকা এই মন্দিরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই মন্দির। করুণাময়ী মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, রবিবার নিত্য পূজার পর মন্দির বন্ধ করা হয়। এরপর এদিন সকালে মন্দির কমিটির অন্যতম সদস্য ধীমান ভৌমিক মন্দিরে এসে দেখেন তালাগুলি ভাঙা অবস্থায় রয়েছে। মন্দির খোলা পড়ে রয়েছে। স্থানীয়রা সেখানে জড়ো হন। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সেখানে পৌঁছায়।

মন্দির কমিটির সম্পাদক দীপঙ্কর পাল জানান, তাঁদের এই মন্দিরটি ১১৪ বছরের পুরোনো। প্রতিদিন বহু ভক্ত এই মন্দিরে আসেন। মন্দিরে মায়ের প্রায় দশ ভরির মতো সোনার গয়না ছিল। রূপোর থালা সহ আরও কিছু জিনিসপত্র ছিল। সবই খোয়া গিয়েছে। এই মন্দিরের সঙ্গে স্থানীয়দের আবেগ জড়িয়ে রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি। এদিকে এমন ঘটনায় মন্দিরে নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Malda | হাত বদলের আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র!পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

মালদা: আগ্নেয়াস্ত্রের কারবার করতে গিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি...

Gazole | ‘এক শিশি বিষ দিন…’, এসএসসিতে অকৃতকার্য হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি গাজোলের ‘যোগ্য চাকরিহারা’ শিক্ষিকার

গাজোল: চাকরিহারা যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ছিল গাজোলের (Gazole)...

Lionel Messi | মেসি ও কলকাতা: যুবভারতী কাণ্ডে ‘কাটাছেঁড়া নয়’! তদন্তে মুখ্যমন্ত্রীর বানানো কমিটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির (Lionel...

BJP | ঝুঁকি নিতে নারাজ পদ্মশিবির, নাড্ডার নেতৃত্বেই বঙ্গে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি: হাতে সময় অতি অল্প। পাখির চোখ এখন শুধু...