বিয়েবাড়িতে গিয়েছিলেন দম্পতি, সেই সুযোগে লক্ষাধিক টাকার সোনার গয়না-টাকা চুরি!

শেষ আপডেট:

খড়িবাড়ি: বিয়েবাড়িতে গিয়েছিলেন এক দম্পতি। সেই সুযোগে বাড়িতে ঢুকে চুরির অভিযোগ উঠল। খোয়া গেল লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কির দুধ গেট এলাকায়। পাশের একটি বিয়েবাড়িতে যান অসিত সিংহ ও তাঁর পরিবার। ফিরে এসে দেখেন বাড়ির দরজার তালা ভাঙা। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। ঘরের ভেতর জিনিসপত্র খুঁজতে গিয়ে মাথায় হাত দম্পতির। জানা গিয়েছে, নগদ ২০ হাজার টাকা ও বেশকিছু সোনার গয়না চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | পুনর্নিয়োগে ইতি, পদ হারালেন ষাটোর্ধ্ব আমলারা! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের...

Suvendu Adhikari | অনুপ্রেরণা ছাড়াই কাজ করুন! আধিকারিকদের বার্তা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  নবান্নে এক নতুন প্রশাসনিক সংস্কৃতির...

Supreme Court | হারের ব্যবধানের থেকে বাতিল ভোটারের সংখ্যা বেশি! সুপ্রিম কোর্টে গেল তৃণমূল , কী বল শীর্ষ আদালত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে...

BJP Govt in WB | সরকার চলবে সংবিধান মেনে, কাজে হস্তক্ষেপ করবে না দল! স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  রাজ্যে নতুন সরকার (BJP Govt...