ব্ল্যাকমেলের জেরে পড়ুয়ার মৃত্যু! অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিত পথ অবরোধ

শেষ আপডেট:

চোপড়া: দশম শ্রেণির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল চোপড়া থানার মুন্সিগছ এলাকা। জানা গিয়েছে, কোচিং সেন্টারে পড়তে গিয়ে এক সহপাঠির সঙ্গে কথা বলছিল ওই পড়ুয়া। মোবাইলে সেই ছবি তুলে পরিবারকে দেখানো ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার কথা বলে তাকে ব্ল্যাকমেল করছিল বলে অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। তাঁরা ৫০ হাজার টাকাও দাবি করে।

এরপরই অপমানিত বোধ করায় বিষ খেয়ে নেয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পড়ুয়ার। মৃত ছাত্রের কাকা জহিরুল ইসলাম জানান, তাকে প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন দাসপাড়া-চোপড়া রুটের রাজ্য সড়কের মুন্সীগছে টায়ার জ্বালিয়ে টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ চলে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...