শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Recipe | চেনা রান্নায় নতুন চমক, এবার ঘরেই বানান জিভে জল আনা ‘পাউরুটির মালপোয়া’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালি মানেই মিষ্টিমুখ, আর মিষ্টির তালিকায় মালপোয়া থাকবে না—তা কি হয়? তবে গতানুগতিক সুজি-ময়দার মালপোয়া খেয়ে যদি একঘেয়েমি এসে যায়, তবে আজই ট্রাই করুন পাউরুটির এক অভিনব পদ। ছানার পুরে ঠাসা এই মালপোয়া কামড় দিলেই আপনাকে পৌঁছে দেবে স্বাদের এক অন্য দুনিয়ায়। খুব কম সময়ে এবং ঘরোয়া উপকরণেই এই রাজকীয় মিষ্টান্নটি বানিয়ে ফেলা সম্ভব (Recipe)।

প্রয়োজনীয় উপকরণ

পাউরুটি ৪টি (বড় স্লাইস)

ছানা ২০০ গ্রাম

গুঁড়ো চিনি ৫ চামচ ও রসের জন্য ১ কাপ

২ চামচ ড্রাইফ্রুটস (কুচোনো)

৩টি ছোট এলাচ

পরিমাণমতো ঘি ও সাদা তেল

ঘন ক্ষীর

প্রণালী

প্রথমে একটি পাত্রে ছানা, গুঁড়ো চিনি এবং কুচোনো ড্রাইফ্রুটস দিয়ে ভালো করে মেখে লোভনীয় একটি পুর বানিয়ে নিন। এরপর একটি গোল বাটি বা কুকি কাটার দিয়ে পাউরুটিগুলো গোল করে কেটে নিন। এবার হালকা জলে ভিজিয়ে আলতো হাতে চিপে অতিরিক্ত জল বের করে দিন। একটি পাউরুটির স্লাইসের ওপর এক চামচ ছানার পুর দিন। অন্য একটি পাউরুটি দিয়ে তা ঢেকে ধারগুলো আঙুল দিয়ে টিপে ভালো করে সিল করে দিন।

১ কাপ চিনি ও জল ফুটিয়ে তাতে এলাচ দিয়ে একটা চটচটে রস তৈরি করে একপাশে রেখে দিন। এরপর কড়াইতে ঘি ও তেল গরম করে পুরভরা পাউরুটিগুলো সোনালি করে ভেজে নিন। ভাজা শেষ হলে সরাসরি চিনির রসে ডুবিয়ে রাখুন মিনিট ১৫।

সবশেষে উপর থেকে ঘন ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন। অতিথিদের চমকে দিতে বা বিকেলের জলখাবারে এই নতুনত্বের স্বাদ আপনার হেঁশেলকে করে তুলবে অনন্য।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Recipe | লাউয়ের সাধারণ ঘণ্ট নয়, এবার পাতের স্বাদ ফেরাবে ‘তিলমোহিনী!’ রইল রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  চৈত্র বা বৈশাখের তপ্ত দুপুরে...

Skin Care | বলিরেখা ও ব্রণ নিয়ে চিন্তিত? সমাধান মিলবে সজনে পাতায়, বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে বাজারচলতি রাসায়নিক প্রসাধনীর ভিড়ে...

Microwave | আপনার এই একটি ভুলেই খারাপ হতে পারে দামি মাইক্রোওয়েভ, আজই সাবধান হোন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানের ব্যস্ত জীবনে ছোট ফ্ল্যাটের...

LPG crisis | রান্নাঘর সামলাতে হিমশিম? জ্বালানি বাঁচাতে পুষ্টিবিদদের দেওয়া এই তালিকাটি দেখে নিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে এলপিজি...