বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

Subhashree Ganguly | লক্ষ্মী এল ঘরে, কিন্তু রাজনীতিতে আসছেন কি শুভশ্রী? মুখ খুললেন বিধায়ক-স্বামী রাজ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) কি তাঁর স্বামী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পথ অনুসরণ করে রাজনীতিতে পা রাখছেন? গত কয়েকদিন ধরে বিনোদন ও রাজনৈতিক মহলে এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে রাজ্য সরকারের তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’-তে অভিনয় করার পর এই গুঞ্জন আরও তীব্র হয়। অবশেষে এই জল্পনার রেশ টেনে আসল সত্যিটা জানালেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ স্পষ্ট করে দেন যে, শুভশ্রীর রাজনীতিতে আসার কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। রাজের মতে, তাঁদের পরিবার থেকে একজন সক্রিয় রাজনীতিতে থাকাই যথেষ্ট। তিনি বলেন, ‘শুভশ্রী যদি দাঁড়াতে চাইত, তবে অনেক আগেই তা পারত। আমাদের পেশা বিনোদনজগৎ। এই মুহূর্তে পরিবারের দু’জন মানুষই রাজনীতিতে জড়িয়ে পড়লে ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে।’

রাজ আরও যোগ করেন যে, বর্তমানে রাজনীতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি জীবনকে অনেকটা ‘ঘেঁটে’ দেয়। এছাড়া তাঁদের বাড়িতে দু’টি ছোট সন্তান রয়েছে, যাদের সময় দেওয়া দম্পতির কাছে এখন অগ্রাধিকার। রাজের কথায়, ‘শুভশ্রী দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তাঁর অনুরোধেই সরকারি তথ্যচিত্রে কাজ করেছেন। কিন্তু সক্রিয় রাজনীতির ময়দানে নামার মতো কোনও পরিকল্পনা তাঁর নেই।’

শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে তাঁর অভিনয় কেরিয়ার নিয়ে চূড়ান্ত ব্যস্ত। আগামী এক বছরের কাজের তালিকা ইতিমধ্যেই তৈরি। তাই মিছিলে বা জনসভায় নয়, বরং রুপোলি পর্দাতেই দর্শক তাঁদের প্রিয় নায়িকাকে দেখতে পাবেন। রাজের এই মন্তব্যের পর আপাতত শুভশ্রীর রাজনৈতিক অভিষেকের গুঞ্জনে ইতি পড়ল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh President | সরতে চান সাহাবুদ্দিন! বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির পদে কি ইউনূস?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে...

India VS Netherlands | শূন্যের হ্যাটট্রিক অভিষেকের, শিবম-হার্দিকের ঝড়ে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচটি (India VS Netherlands) ছিল...

CPIM | সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উঠল প্রতীক উর প্রসঙ্গ! কী সিদ্ধান্ত নিল দল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে এখন এক...

Gas Explosion Nigeria | নাইজেরিয়ার খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ; মৃত অন্তত ৩৮ শ্রমিক, আশঙ্কাজনক বহু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মালভূমি রাজ্যে (Plateau...