Subhashree Ganguly | ‘খেলা বোঝেন?…’, মেসির সঙ্গে ছবি পোস্ট করতেই তুমুল কটাক্ষের শিকার শুভশ্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মন ভরে লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে পাননি দর্শকরা। এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় যুবভারতী। রীতিমতো স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আর তারপরই তাঁর দিকে ধেয়ে এসেছে তুমুল কটাক্ষ।

শনিবার ‘ফুটবলের রাজপুত্র’কে স্বাগত জানাতে যুবভারতীতে পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী। এরপরই মেসি, লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দেন তিনি। এদিকে, মেসিকে দেখতে না পেয়ে ততক্ষণে ধৈর্য্যের বাঁধ ভেঙেছে দর্শকদের। এরপর নির্ধারিত সময়ের আগে মেসি বেরিয়ে যেতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এরপর শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি দিতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কমেন্টে লিখেছেন, ‘খেলা বোঝেন? আদৌ দেখেন?’। আবার অন্য একজন লিখেছেন, ‘দর্শকের টাকায় মেসির সঙ্গে ফটো?’।

উল্লেখ্য, এদিন নির্ধারিত সময় যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। কিন্তু আয়োজক থেকে শুরু করে উপস্থিত রাজ্যের মন্ত্রী ও অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান তিনি। হাসিমুখে মেসি হাত নাড়ছিলেন দর্শকদের দিকে। কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি বলে অভিযোগ। কারণ মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন মন্ত্রী-আয়োজকরাই। এদিকে, এদিন যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Hande Ercel | “এই কাকুটা কে?”— শাহরুখকে চিনতেই পারলেন না তুর্কি সুন্দরী হান্ডে! ক্ষোভে ফেটে পড়লেন কিং খানের ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে যার পরিচিতি 'রোম্যান্স কিং'...

Manipur | খেলার মাঠেও থাবা অশান্তির! মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রাজস্থানের খুদে অ্যাথলিটরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেডেল জয়ের স্বপ্ন নিয়ে সুদূর...

Hiran Chatterjee | দ্বিতীয় ইনিংস শুরু হিরণের! বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। জীবনের নতুন...

Beldanga | বেলডাঙা অশান্তি! ‘জীবন-জীবিকা রক্ষায় কড়া হতে হবে’, প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga) সাম্প্রতিক অশান্তির...