Subhashree Ganguly | স্বস্তিতে রাজ-পরিবার! যুদ্ধের মেঘ কাটিয়ে দুবাই থেকে কলকাতায় ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  গত কয়েক দিনের চরম উৎকণ্ঠার অবসান ঘটল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়ার পর অবশেষে শুক্রবার সকালে দেশে ফিরলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সঙ্গে রয়েছে তাঁর ছেলে ইউভানও (Yuvaan Chakraborty)

ইরান, ইজ়রায়েল ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যের বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। ছুটি কাটাতে দুবাই গিয়ে এই পরিস্থিতির কবলে পড়েন অভিনেত্রী। বুধবার রাতে তাঁদের নির্ধারিত বিমানটি শেষ মুহূর্তে বাতিল হওয়ায় দুশ্চিন্তা বাড়ে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর পরিবারের।

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানিয়েছেন, শুক্রবার ভোরে দুবাই থেকে বিমানে উঠে সকালে তাঁরা মুম্বই পৌঁছান। আজ দুপুর ২টোর বিমানে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তাঁরা। সব ঠিক থাকলে আজ সন্ধ্যার মধ্যেই কলকাতায় নিজের বাড়িতে ফিরবেন শুভশ্রী ও ইউভান। দুবাইয়ে থাকাকালীন পরিচিতরা তাঁদের দেখভাল করলেও, বিদেশের প্রতিকূল পরিস্থিতিতে পরিজনদের দুশ্চিন্তা ছিল চরমে। ৬ মার্চ তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টলিপাড়া।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...