হঠাৎ রাস্তায় দেখা মিলল প্রেমিকার, সটান সিঁথিতে সিঁদুর পরালেন প্রাক্তণ প্রেমিক

শেষ আপডেট:

বালুরঘাটঃ সম্পর্ক ভেঙে দিতে চেয়ে নিজেকে আড়াল করতে, নিজের শহর ছেড়ে অন্য শহরে গিয়ে লুকিয়েছিলেন প্রেমিকা। যোগাযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল নম্বরও বদলে ফেলেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হল না। প্রেমিক মন থেকে মানতে পারেননি প্রেমিকার প্রত্যাখ্যান! প্রেমিকাকে খুঁজে বের করতে যুবক। আর তাই সাতদিন ধরে, পকেটে সিঁদুর নিয়ে, বালুরঘাট শহরের অলিগুলি ঘুরে প্রেমিকাকে খুঁজে বেড়ালেন প্রাক্তন প্রেমিক। আর এদিন বিকেলে তাকে খুঁজে পেয়েই, সটান রাস্তাতেই পকেটে রাখা কৌটো থেকে সিঁদুর বের করে পরিয়ে দেয় প্রেমিকার সিঁথিতে।

ঘটনার আকষ্মিকতায় প্রাথমিকভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও, একটু পরে হুঁশ ফিরতেই প্রবল কান্নায় ভেঙে পড়েন ওই প্রেমিকা। আর তাতেই লোকজন ছুটে আসে। সকলেই ওই প্রেমিককে রোমিও ভেবে পাকড়াও করে বসে। খবর যায় বালুরঘাট থানাতে। পুলিশ ওই দুইজনকেই নিয়ে আসে থানায়। তবে প্রেমিকা ক্রমাগত এই বিয়ে জোর করে করা হচ্ছে বলে দাবি করে কান্নাকাটি করে চলেছে। ফাঁপরে পড়েছে পুলিশ। তারা কি করবে ভেবে পাচ্ছে না। দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু হয়েছে পুলিশের তরফে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...