আত্মঘাতী অন্তঃসত্তা গৃহবধূ! আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে   

শেষ আপডেট:

বুনিয়াদপুরঃ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পাঁচ মাসের অন্তঃসত্তা  এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার বাগদুয়ার খাড়ি পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধুর নাম পূজা চৌধুরী। দুই বছর আগে তার ভালোবাসা করে বিয়ে হয় পেশায় টোটো চালক অমিত রায় সঙ্গে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বামী ও শাশুড়ির অনুপস্থিতিতে শোবার ঘরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে  শাশুড়ি সবিতা রায় বাড়ি ফিরে পূজাকে ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার ম্যাজিস্ট্রেট তদন্তের পর দেহটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে।

এদিন সকালে মৃতার মা উষা চৌধুরী বংশীহারী অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জামাই ও শাশুড়ি মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ নিয়ে বেশ কয়েকবার সালিশিসভাও হয়। মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল জামাই ও মেয়ের শাশুড়ি মিলে আমার মেয়েকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমাদের খবরও দেওয়া হয়নি। অনেক পরে রাতে আমরা জানতে পারি। মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বংশিহারী থানার আইসি মনোজিৎ সরকার বলেন, শনিবার বাগদুয়ার খারিপাড়া এলাকা থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে। রবিবার ম্যাজিস্ট্রেট তদন্ত করে বালুরঘাটে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...