জলপাইগুড়ি: ভোটার তালিকায় নাম ‘ডিলিট’ হওয়ার আতঙ্কে দোলের দিনে জলপাইগুড়িতে (Jalpaiguri) মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির। তালিকায় নাম না থাকলে তাকে বাংলাদেশ (Bangladesh) পাঠিয়ে দেওয়া হতে পারে বলে মানসিক অবসাদে ভুগছিলেন ৬২ বছর বয়সী ফাস্ট ফুড বিক্রেতা গৌরাঙ্গ দে। ২০০২ সালের তালিকায় (Voter List) নাম ছিল না তাঁর। তাই এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কিত ছিলেন তিনি। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তাঁকে নতুন করে ফর্ম পূরণে সাহায্য করলেও আতঙ্ক কাটেনি। মঙ্গলবার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় তার দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Jalpaiguri | ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়ার আতঙ্ক! মর্মান্তিক পরিণতি ফাস্ট ফুড বিক্রেতার
প্রতীকী ছবি
শেষ আপডেট:

