Sukanta Majumdar | মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত মন্ত্রীর ভাই! শার্দুলের উপস্থিতি নিয়ে প্রশ্ন সুকান্তের    

শেষ আপডেট:

বালুরঘাট: উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে ডাক পাননি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সহ দক্ষিণ দিনাজপুর জেলার তিন বিজেপি বিধায়ক। ডাকা হয়নি বালুরঘাটের বালুছায়ায় ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকেও। অথচ ভার্চুয়ালি বৈঠকের প্রথম সারিতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই শার্দুল মিত্রকে। তিনি কোনও জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক না হয়েও কেন তাঁকে ডাকা হল তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জেলা বিজেপির নেতা কর্মীরা। যাকে ঘিরে জেলায় নতুন করে শোরগোল পড়েছে। শুধুমাত্র মন্ত্রীর ভাই বলেই কি জেলা প্রশাসনের তরফে শার্দুলকে সামনের সারিতে বসানো হয়েছে? প্রশ্ন বিজেপির।

বুধবার, সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন উত্থাপন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, ‘উত্তরবঙ্গের সবথেকে বেশি বিধায়ক ও সাংসদ বিজেপির। অথচ আজকের প্রশাসনিক সভায় কোনও, বিধায়ক ও সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। আসলে প্রশাসনিক বৈঠকের নামে হয়েছে তৃণমূলের সভা। যদি প্রশাসনিক বৈঠক হত তাহলে সেখানে সমস্ত জনপ্রতিনিধিরাই আমন্ত্রণ পেতেন। জনপ্রতিনিধি ছাড়া কীভাবে এলাকার উন্নয়ন সম্ভব বা উন্নয়নের মিটিং সম্ভব তা আমার জানা নেই।’

অন্যদিকে এ প্রসঙ্গে বিপ্লব মিত্র বলেন, ‘আমি কলকাতা থেকে ছুটে এসে যদি মিটিংয়ে জয়েন করতে পারি। সুকান্তবাবু তো বালুরঘাটেই ছিলেন। তিনিও আসতে পারতেন। কেউ তাকে আসতে মানা করেনি। তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মিটিং করেন তখন কে কে থাকবে, না থাকবে সে তো তিনিই সিদ্ধান্ত নেন। আর আমার ভাই আমার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি বৈঠকে এবং থাকতেই পারে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের...