Sukanta Majumdar | ‘রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই’, লালবাজার থেকে ছাড়া পেতেই তৃণমূল সরকারকে নিশানা সুকান্তর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকার পর রবিবার সকালে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। বিষয়টি জানিয়ে সুকান্ত তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘শনিবার আমাদের অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছিল। আজ সকালেই ছাড়া হল।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আমরা এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে, কোনওভাবেই বেল বন্ডে সই করব না। যদি পুলিশের সাহস থাকে তো আমাদের আদালতে নিয়ে চলুক।’ পাশাপাশি সুকান্ত জানিয়েছেন, রাতভর তাঁরা সকলে বেঞ্চে বসে ছিলেন। কেন তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, কোনও উত্তর দিতে পারেনি পুলিশ।

কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে পথে নামেন বিজেপি কর্মীরা। গতকাল গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। যার নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। সুকান্ত সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরবর্তীতে তাঁদের রাখা হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে। এদিন সকালে ছাড়া পান সুকান্ত।

তিনি বলেন, ‘এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। সরকার পুলিশ দিয়ে গণতন্ত্রকে দমন করছে। তাই আমরা জানিয়ে দিয়েছিলাম, কোনও বন্ডে সই করে মুক্তি নেব না। রাজ্যজুড়ে এই আন্দোলন চলবে।’ সুকান্তর অভিযোগ, ‘আমাদের কেন ধরা হল, পুলিশের কাছে তার কোনও উত্তর নেই। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের আটক করা হয়েছিল।’

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...