Sukanta Majumdar | জল্পনার অবসান, হেলিকপ্টারে ফুলবাড়িতে সুকান্ত! কথা রেখে ‘ট্রোল’-এর মোক্ষম জবাব দিল বিজেপি

শেষ আপডেট:

ফুলবাড়ি: ১৪ এপ্রিল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরি হয়েছিল হেলিপ্যাড, অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হেলিকপ্টার আর নামেনি। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে কম ব্যঙ্গ-বিদ্রুপ ও ট্রোল হয়নি। তবে সেই ক্ষতে প্রলেপ দিয়ে বৃহস্পতিবার একই হেলিপ্যাডে হেলিকপ্টার নিয়ে নামলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কথা রাখল বিজেপি, পূর্ণ হলো স্থানীয় মানুষের হেলিকপ্টার দেখার সেই অপূর্ণ শখ।

এদিন সুকান্ত মজুমদারের আসার খবর আগেভাগেই মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল। দুপুর গড়াতেই ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সাধারণ মানুষের উপস্থিতি জনসভার আকার ধারণ করে। আকাশে হেলিকপ্টারের গর্জন শোনা মাত্রই উৎসাহী মানুষের বাঁধভাঙা উল্লাস চোখে পড়ে। হেলিকপ্টার থেকে নামার পর সুকান্ত মজুমদারকে ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে জমকালো সংবর্ধনা জানান বিজেপি কর্মী-সমর্থকরা।

হেলিকপ্টার থেকে নেমে সোজা ভিড়ের মধ্যে মিশে যান সুকান্ত মজুমদার। উপস্থিত মানুষদের সঙ্গে হাত মিলিয়ে সেরে নেন কুশল বিনিময়।

পুরো বিষয়টি নিয়ে বিজেপির মাথাভাঙ্গা (Mathabhanga) বিধানসভার আহ্বায়ক অরবিন্দ বিশ্বাস বলেন, “সেদিন যান্ত্রিক গোলোযোগের কারণে হেলিকপ্টার নামতে পারেনি। আমরা কথা দিয়েছিলাম। কথা রাখলাম। ফুলবাড়ির মানুষের ইচ্ছা পূরণ করেছি।”

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...