রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

DA | ‘ডিএ কর্মীদের আইনি অধিকার’, সুপ্রিম রায় নিয়ে মমতার সরকারকে তীব্র আক্রমণ সুকান্ত-শমীকের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে (DA) সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে হাতিয়ার করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণে বিদ্ধ করল বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। বৃহস্পতিবার শীর্ষ আদালতের নির্দেশের পর বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, এই রায় রাজ্যের ‘প্রতারণা’ ও ‘ভুল অবস্থান’-এর বিরুদ্ধে একটি বড় জয়।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar) সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ‘এই নির্দেশ প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থান আগাগোড়াই ভুল ছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিএ কোনো দয়া নয়, এটি সরকারি কর্মচারীদের আইনি অধিকার।’  অবিলম্বে আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এই সরকার এখন কেবল খেলা-মেলা আর উৎসবে ব্যস্ত।’ তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার পশ্চিমবঙ্গকে একটি ‘দান-খয়রাতির’ রাজ্যে পরিণত করেছে এবং আদতে প্রশাসনিকভাবে এখানে সরকারের কোনো অস্তিত্ব নেই।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...

Mule Accounts | জম্মু-কাশ্মীরে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের হদিশ! ‘ডিজিটাল হাওয়ালা’ ও জঙ্গি মদতের আশঙ্কায় বড় পদক্ষেপ নিরাপত্তা সংস্থার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উপত্যকায় বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...