সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বাড়ল জেল হেপাজতের মেয়াদ, আরও দু’মাস তিহাড়ই ঠিকানা সুকন্যার

শেষ আপডেট:

নয়াদিল্লি: গোরু পাচার মামলায় শুক্রবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জেল হেপাজতের মেয়াদ দু’মাস বাড়িয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বেঞ্চ। ফলে আরও দু’মাস তিহাড় জেলই ঠিকানা সুকন্যার।

গোরু পাচার মামলায় সদ্যই চার্জশিট পেশ করেছে সিবিআই। যেখানে অনুব্রত, মণীশ কোঠারি, সায়গল হোসেন সহ নাম রয়েছে সুকন্যারও। সেই চার্জশিটের ভিত্তিতে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন তদন্তকারী সংস্থার। এই যুক্তিতে আগে অনুব্রত মণ্ডল ও অন্যান্যদের জেল হেপাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার সুকন্যা এবং অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির জেল হেপাজতের মেয়াদও ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল আদালত। প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুকন্যার তরফে রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি হবে আগামী ২৬ মে।

গোরু পাচার মামলায় ২৬ এপ্রিল সুকন্যাকে গ্রেপ্তার করে ইডি। তারপর কয়েদিন তিনি ছিলেন ইডি হেপাজতে। এরপর তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। ইডির তরফে পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, গোরু পাচারের বহু আর্থিক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সুকন্যা। যদিও সুকন্যার আইনজীবীরা শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কিছুই জানতেন না। অনুব্রত যা বলতেন, সেইমতো কাজ করতেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Jangipur | কেউ শুনল না আর্ত চিৎকার! মেলার রাইডে পোশাক আটকে মৃত্যু নাবালিকার

জঙ্গিপুর: মেলার আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে। সন্ধ্যায়...

India vs South Africa | ধর্মশালায় ভারতের দাপট, প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ লিড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়...

GOAT Tour | ওয়াংখেড়ের বুকে ‘স্বপ্নের সওদাগর’: মেসি-দর্শনের অভূতপূর্ব ইতিকথা, কেন পারল না যুবভারতী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীর হাজার হাজার দর্শক যে...

Lionel Messi | মুম্বইয়ে ফুটবলের মহাতারকা, রবির সন্ধ্যায় মেসিকে ঘিরে উদ্বেল ওয়াংখেড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হায়দরাবাদের পর ভারত সফরের দ্বিতীয়...