গরমের ছুটি শেষ! ৫ জুন খুলছে সরকারি স্কুল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গরমের ছুটি শেষ, এবার স্কুল খোলার পালা। আগামী ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল। ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্য সরকার। গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সরকারি স্কুল গুলিতে। তবে বেসরকারী স্কুল খুলবে জুন মাসের তৃতীয় সপ্তাহে।

রাজ্যে তীব্র দাবদাহের কারণে গত ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা দপ্তরের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই মতো পর্ষদ থেকে একটি চিঠি গিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে। এর পরেই বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যে তীব্র দাবদাহের কারণে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। অনুমতি না নিয়ে স্কুল চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে।

প্রসঙ্গত, গরমের ছুটি পড়ার কথা ছিল ২৪ মে থেকে। কিন্তু তীব্র গরমের কারণে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয় ২ মে। ছুটির কথা ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে।

তবে ফের রাজ্যে বৃদ্ধি পেয়েছে গরম। আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও মৌসম ভবন জানিয়েছে, এ বছর দেশে বর্ষা ঢুকতে খানিকটা দেরি হবে। দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষার প্রবেশ ঘটে। বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। কেরলে এ বার বর্ষা ৪ জুন ঢুকতে পারে। পশ্চিমঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। চলতি বছর কবে রাজ্যে বর্ষা ঢুকবে, তা এখনও জানা যায়নি। এই আবহে গরমের ছুটি শেষ করে খোলা হচ্ছে প্রতিটি সরকারী স্কুল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Kalyan Banerjee | ‘ডানা ছাঁটা’ গেল বারাসতের সাংসদের! কাকলিকে সরিয়ে লোকসভায় তৃণমূলের ‘মুখ্যসচেতক’ কল্যাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতিতে শেষ কথা বলে কিছু...