Sunetra Pawar | অজিত পাওয়ারের উত্তরসূরি স্ত্রী সুনেত্রাই, মহারাষ্ট্র পেতে চলেছে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী (Deputy CM Maharashtra) হিসেবে শপথ নিতে চলেছেন সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। এনসিপি (অজিত গোষ্ঠী) (NCP Unification) সূত্রে খবর, আজ শনিবার বিকেল ৫টায় রাজভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। বুধবার বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যুর পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণে তাঁর স্ত্রী সুনেত্রার ওপরই আস্থা রাখল দল।

কেবল উপমুখ্যমন্ত্রী পদই নয়, এনসিপি-র দলের ব্যাটনও সুনেত্রা পাওয়ারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত। আজ দুপুর ২টোয় এনসিপি বিধায়ক দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ হলেও, অজিত পাওয়ারের প্রয়াণে শূন্য হওয়া বারামতী বিধানসভা কেন্দ্র থেকেই তিনি উপ-নির্বাচনে লড়বেন বলে মনে করা হচ্ছে।

অজিত পাওয়ারের মৃত্যু কি এনসিপি-র দুই গোষ্ঠীকে (শরদ পাওয়ার ও অজিত পাওয়ার) আবার এক করবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে মারাঠা রাজনীতির অলিন্দে। প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের দাবি, দুই শিবিরের একত্রীকরণই ছিল অজিত পাওয়ারের ‘শেষ ইচ্ছা’। শুক্রবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিসের সঙ্গে বৈঠকে বসেন ছগন ভুজবল, সুনীল তাটকারে ও ধনঞ্জয় মুন্ডেরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলের বিধায়করা একমত হয়ে প্রস্তাব পাঠালে শপথ গ্রহণে তাঁর কোনো আপত্তি নেই।

সুপ্রিয়া সুলের বদলে কেন সুনেত্রা? দলীয় নেতৃত্বের মতে, এনসিপি মূলত পরিবার ও মারাঠা সেন্টিমেন্টের ওপর দাঁড়িয়ে থাকা দল। সুনেত্রা পাওয়ার দীর্ঘকাল দলের কাজের সঙ্গে যুক্ত এবং উভয় শিবিরের নেতা-কর্মীদের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। মারাঠা মুখ হিসেবে তিনি দলের ভারসাম্য বজায় রাখতে পারবেন বলেই বিশ্বাস ক্যাডারদের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...