Sunil Chhetri | একবছরের ভেতরেই প্রত্যাবর্তন! অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবারও ভারতীয় ফুটবল দলে ফিরতে চলেছে সুনীল ছেত্রী(Sunil Chhetri) ম্যাজিক। একদমই ঠিক শুনছেন, অবসর ঘোষণার এক বছরের মধ্যেই আবার জাতীয় দলে ফিরতে চলেছেন তিনি। সূত্রের খবর, চলতি মাসেই জাতীয় দলে যোগ দেবেন ইন্ডিয়ান ফুটবলের পোস্টার বয়। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এমনটাই জানিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF)।

উল্লেখ্য, চলতি মাসের ২৫ তারিখ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ রয়েছে ভারতের। তার আগে ১৯ তারিখ মলদ্বীপের বিরুদ্ধে রয়েছে প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচেই হয়তো খেলতে দেখা যাবে সুনীলকে। স্বাভাবিকভাবেই ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের খবরে দারুন খুশি দেশের ফুটবল অনুরাগীরা।

প্রসঙ্গত, গতবছর জুন মাসে কুয়েতের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের সেই ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। এরপরেই নিজের অবসরের ঘোষণা করেছিলেন ছেত্রী। কিন্তু সেই অবসর গ্রহনের একবছর পূর্ণ না হতেই ফের জাতীয় দলের হয়ে খেলায় ফিরতে চলেছেন এই ফুটবল মায়েস্ত্রো।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Virat Kohli | টানা দুই ম্যাচে শূন্য, তবুও চনমনে মেজাজ! আরসিবি ড্রেসিংরুমে হাসি থামছে না কোহলির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলে পরপর দুই ম্যাচে শূন্য...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...