Sunita Williams | কখন পৃথিবীতে ফিরবেন সুনীতারা, কখন থেকে সরাসরি সম্প্রচার? সময় জানিয়ে দিল নাসা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন’মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর (Butch Wilmore)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রয়েছেন সুনীতা এবং তাঁর সঙ্গী বুচ। তাঁদের নিয়ে আসতে আইএসএসে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০ (Crew-10)। সুনীতাদের অবতরণের সময় জানিয়ে দিয়েছে নাসা। আমেরিকার ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে তাঁরা নামবেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে ৩টা।

রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে সময় জানিয়েছে নাসা। এই অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। তা শুরু হয়ে যাবে সোমবার থেকেই। নাসার ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় তা দেখা যাবে।

রবিবার সকালে সুনীতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্র্যাগন যান। তাতে ছিলেন আরও চার নভশ্চর। তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...