Sunita Williams | কখন পৃথিবীর মাটি ছোঁবেন সুনীতারা? উৎসবের প্রস্তুতি গুজরাটের গ্রামে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ নয় মাসের প্রতীক্ষার অবসান। অবশেষে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর (Butch Wilmore)। সবকিছু পরিকল্পনামাফিক হলে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামবেন সুনীতা সহ চার মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী তা বুধবার ভোর সাড়ে ৩টে। গোটা সফর শেষ করতে সময় লাগার কথা ১৭ ঘণ্টা।

সুনীতাদের ফেরাতে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

সুনীতার আসার অপেক্ষায় রয়েছে গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত তাঁর পৈতৃক গ্রাম ঝুলাসন। সেখানে অকাল দীপাবলির আয়োজন করেছেন স্থানীয়রা। নিরাপদভাবে যেন সুনীতারা ফিরে আসেন সে প্রার্থনা করছেন তাঁরা। তবে সুনীতারা ফিরে আসার পর নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় দীর্ঘদিন সেখানে থাকার ফলে শরীরে তার প্রভাব পড়ে। শরীরের রোগ প্রতিরোধশক্তিও দুর্বল হয়ে পড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ওজন। পা মাটির সংস্পর্শে দীর্ঘদিন না আসায় পায়ের তলাও শিশুদের পায়ের মতো সংবেদনশীল হয়ে যায়। ফলে পৃথিবীতে ফেরার পর প্রথম কয়েকদিন হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হতে পারে। সুনীতারা ফেরার পরও নানা শারীরিক পরীক্ষা করা হবে তাঁদের।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Falta Repoll | কেন ময়দান ছাড়লেন স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির? নেপথ্যে কি দলের মুখরক্ষা করার তাগিদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাসখানেক আগেই রণংদেহী মেজাজে গর্জে...

OBC reservation decision | ওবিসি সংরক্ষণ কমিয়ে ৭%! মুসলিম কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রীসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই...