The Hundred 2026 | ভাঙল অলিখিত প্রথা ! ২ কোটিরও বেশি টাকায় পাকিস্তানি স্পিনারকে কিনল সানরাইজার্স লিডস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বে এক অলিখিত প্রথা ভেঙে নজির গড়ল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) সিস্টার ফ্র্যাঞ্চাইজি ‘সানরাইজার্স লিডস’। বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানি লেগ-স্পিনার আবরার আহমেদকে দলে নিল সান গ্রুপ। এর মাধ্যমে বিশ্বের বড় টি-২০ লিগগুলোতে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানি ক্রিকেটারদের ব্রাত্য রাখার সাম্প্রতিক প্রবণতাটি কাটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।কালানিথি মারান ও সিইও কাব্য মারানের মালিকানাধীন এই দলটি আগে ‘নর্দার্ন সুপারচার্জার্স’ নামে পরিচিত ছিল। এ বছর মালিকানা পরিবর্তনের পর এটিই ছিল তাদের প্রথম নিলাম।

দীর্ঘ লড়াই শেষে বাজিমাত
নিলামের দ্বিতীয় ধাপের স্পিনারদের সেটে আবরার আহমেদের নাম উঠতেই লড়াই শুরু হয় সানরাইজার্স লিডস এবং ট্রেন্ট রকেটসের মধ্যে। শেষ পর্যন্ত ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডের (প্রায় ২.৩৪ কোটি টাকা) বিনিময়ে ২৭ বছর বয়সী এই লেগ-স্পিনারকে নিজেদের শিবিরে নিশ্চিত করে সানরাইজার্স।

এক নজরে আবরার আহমেদ:
• আন্তর্জাতিক অভিজ্ঞতা: ৪৬টি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ৫২টি টি-২০ ম্যাচ।
• সাম্প্রতিক ফর্ম: ২০২৬ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইট ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।
• ইউরোপে অভিষেক: পিএসএল (PSL), বিপিএল (BPL) এবং আমেরিকার এমএলসি (MLC)-তে খেললেও ইউরোপের কোনো লিগে এটিই তাঁর প্রথম অংশগ্রহণ হতে চলেছে।

ইসিবি-র ‘ইনক্লুসিভিটি’ এবং জল্পনার অবসান
সাউথ আফ্রিকা টি-২০ (SA20) বা আইপিএলের মতো লিগে ভারতীয় মালিকরা পাকিস্তানি ক্রিকেটারদের সই না করানোর ফলে ‘দ্য হান্ড্রেড’ নিয়েও সংশয় ছিল। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এবং সবকটি ফ্র্যাঞ্চাইজি আগেই একটি যৌথ বিবৃতিতে জানিয়েছিল যে, এই টুর্নামেন্ট জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে। আবরারকে সই করিয়ে সানরাইজার্স সেই বার্তাকেই বাস্তবে রূপ দিল।

নিলামের অন্য পাকিস্তানি মুখ
নিলামের তালিকায় ১৩ জন পাকিস্তানি ক্রিকেটারের নাম থাকলেও শাহীন শাহ আফ্রিদি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন। হ্যারিস রউফ, সাইম আইয়ুব এবং শাদাব খান অবিক্রিত থাকলেও আবরার ছাড়াও দল পেয়েছেন উসমান তারিক। তাঁকে সই করিয়েছে বার্মিংহাম ফিনিক্স। তবে গত ১১ মার্চ অনুষ্ঠিত মহিলাদের নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটার দল পাননি।

Share post:

Popular

More like this
Related

Kattanarpatti | তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুধুনগর জেলায়...

Alipurduar | বনবস্তি থেকে সাফল্যের শিখরে, কত্থক রপ্ত করে স্কলারশিপ অপ্সরার

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: ছোটবেলা থেকেই নৃত্যে খুব আগ্রহ ছিল...

Pathirana Joins KKR Squad | ১৮ কোটির ‘অস্ত্র’ এবার রাহানের হাতে! রাজস্থান ম্যাচের আগে কেকেআর শিবিরে পাথিরানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের মঞ্চে টানা ছয় ম্যাচ...

Siliguri | ‘শিলিগুড়ি মে হি ছোড় দিজিয়ে…’, শহরে দলে দলে অপরিচিতরা, নাশকতার আশঙ্কা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: উশকোখুশকো চুল, পিঠে ব্যাগ, পরনে টি–শার্ট,...