Suspended the head teacher | নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষককে সাসপেন্ড করল পর্ষদ, এখনও অধরা বহু অভিযুক্ত  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নরেন্দ্রপুরের (Narendrapur case) বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে হামলার ঘটনায় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ (Suspended the head teacher)। নরেন্দ্রপুর কাণ্ডের জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের কারণেই পর্ষদ প্রধানশিক্ষকের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Bose) নির্দেশ, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক। তাছাড়া, প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণে স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  নরেন্দ্রপুর কাণ্ডে এখনও পর্যন্ত সব অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কেন তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে ঘটনার পর থেকে বেপাত্তা প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ।

প্রসঙ্গত, শনিবার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে একদল বহিরাগত স্কুলে ঢুকে হামলা চালায় টিচার্স রুমে বসে থাকা প্রায় ২০ জন শিক্ষক শিক্ষিকার ওপর। অভিযোগ বহিরাগতরা স্কুলে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এরপর তারা টিচার্স রুমে ঢুকে গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের উপর আচমকা হামলা চালায়। লণ্ডভণ্ড করে দেয় টিচার্স রুম। মূলত এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন শিক্ষকরা। তাঁরা পালটা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, প্রধান শিক্ষক স্কুলে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। তার প্রতিবাদ করার জন্যই তাদের উপর হামলা চালানো হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...