শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Shuvendu Adhikari | ভবানীপুরে ‘হাই ভোল্টেজ’ দোল! মমতার কেন্দ্রে ‘ওয়ার রুম’ থেকে প্রার্থী হওয়ার জল্পনা, তুঙ্গে শুভেন্দুর তৎপরতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দোল পূর্ণিমার সকালে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Shuvendu Adhikari)। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) খাসতালুক বলে পরিচিত ভবানীপুর কেন্দ্রে হাজির হয়ে দোল উৎসবে (Holi 2026) মাতলেন তিনি। বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলার পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় বার্তা দিতেও ছাড়েননি নন্দীগ্রামের বিধায়ক। এদিন তিনি বলেন, ‘‘নাস্তিকতা ও সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব।’’ এরপরই ‘গোরা গোরা গৌরাঙ্গ’ গান গেয়ে এবং ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগান তুলে এলাকা মাতিয়ে তোলেন তিনি।

তবে এই সফরকে নিছকই উৎসবের শুভেচ্ছা বিনিময় হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। গত কয়েক মাস ধরেই ভবানীপুর কেন্দ্রে শুভেন্দুর যাতায়াত চোখে পড়ার মতো বেড়েছে। সম্প্রতি এই কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ও গঠন করেছেন তিনি। এই সক্রিয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন দানা বাঁধছে— ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কি তবে ভবানীপুরেই মমতার মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু?

বিজেপি সূত্রের খবর, ২০২৬-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ুক, এটাই চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই নির্দেশ মেনেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা। ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর এবার খোদ ভবানীপুরেই তাঁকে কড়া টক্কর দিতে নিয়মিত কর্মসূচি সারছেন শুভেন্দু। প্রতি সপ্তাহে অন্তত একবার এই কেন্দ্রে এসে বৈঠক ও জনসংযোগের মাধ্যমে লড়াইয়ের জমি প্রস্তুত করছেন তিনি। সব মিলিয়ে, নির্বাচনের অনেকটা আগে থেকেই ভবানীপুরকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে এক টানটান উত্তেজনার আবহ তৈরি হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...