Suvendu Adhikari | নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও দাঁড়াচ্ছেন শুভেন্দু! আর কোন আসনে কে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনী আবহে রাজ্য জুড়ে ১৪৪ টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নামটি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যিনি দুটি হাই-প্রোফাইল কেন্দ্র— ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে ভারতীয় জনতা পার্টির (BJP) প্রার্থী হতে চলেছেন। নন্দীগ্রামে গড় রক্ষা বনাম ভবানীপুরের চ্যালেঞ্জ তিনি কেমনভাবে সামলান সেটাই এখন দেখার।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন শুভেন্দু অধিকারী। নিজের সেই দুর্গ রক্ষা করার পাশাপাশি এবার খোদ ভবানীপুরেও পদ্ম শিবিরের প্রধান মুখ তিনি। অপরদিকে আবারও খড়্গপুর সদর থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।শিলিগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শংকর ঘোষ। অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণ থেকে। উল্লেখযোগ্যভাবে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা তথা রাজনীতিক রুদ্রনীল ঘোষ। রাসবিহারী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বরাহনগরের প্রার্থী হচ্ছেন সজল ঘোষ।

উল্লেখ্য, প্রার্থী তালিকায় বর্তমান বিধায়কদের অনেকের নামই দেখা গিয়েছে। এ বিষয়ে একটি আভাস যদিও আগে থেকে ছিল।তবে এই আবহে বালুরঘাট কেন্দ্রে বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর জায়গায় এবারে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।পুনরায় বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শিখা চট্টোপাধ্যায়। মালতী রাভা রায়কে আবারও প্রার্থী করা হয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। এদিকে অর্জুন সিংহের পুত্র পবন সিংহকে ফের প্রার্থী করা হয়েছে ভাটপাড়া কেন্দ্রে।

বর্তমান বিধায়কদের মধ্যে অনেকেই ফের প্রার্থী হচ্ছেন এবার, সেই তালিকায় রয়েছেন, কালচিনির বিশাল লামা, নাগরাকাটায় পুনা ভেংরা,কুমারগ্রামের মনোজ ওঁরাও, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের আনন্দময় বর্মণ, তপনের বুধরাই টুডু, ফাঁসিদেওয়ার দুর্গা মুর্মু, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, গাজোলের চিন্ময় দেববর্মণ, হবিবপুরের জুয়েল মুর্মু, ফালাকাটার দীপক বর্মণ, কোচবিহার উত্তরের সুকুমার রায় প্রমুখ।  এছাড়া বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে প্রার্থী করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ কেন্দ্রে। রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়কে দল পুনরায় প্রার্থী করছে বীরভূমের সিউড়ি থেকে।

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

WB Election 2026 | শিলিগুড়ি ছেড়ে ঘরের পথে সাধারণ মানুষ! জনসমুদ্র তেনজিং নোরগে টার্মিনাসে

শিলিগুড়ি: গণতন্ত্রের উৎসবে শামিল হতে কাজের শহর ছেড়ে ঘরের...