Suvendu Adhikari | ‘রেইকি করে ঠান্ডা মাথায়…’, আপ্তসহায়ক খুনে বড় দাবি শুভেন্দুর!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের (PA Murder) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। খবর পেয়ে বুধবার রাতেই মধ্যমগ্রামের হাসপাতালে ছুটে যান শুভেন্দু। আর হাসপাতালে দাঁড়িয়ে এই ঘটনাকে ‘পরিকল্পিত’ ও ‘ঠান্ডা মাথায় খুন’ বলে দাবি করলেন তিনি (Planned)। তদন্তের জন্য রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখা হচ্ছে বলেও জানান শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর দাবি, বেশ কয়েকদিন ধরে ‘রেইকি’ করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে। ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা থাকলেও, তদন্তের স্বার্থে এখনই এনিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। তবে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান শুভেন্দু। তিনি বলেন, ‘পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কিছু সূত্র পেয়েছে। আমরা পুলিশের উপর ভরসা রাখছি এবং আশা করছি দোষীরা দ্রুত ধরা পড়বে।’

আক্রান্ত ও নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে শুভেন্দু জানান, দলের পক্ষ থেকে চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়া হবে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে দলীয় কর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায় এবং এই ঘটনায় প্রশাসনের ভূমিকা কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | মমতার নিরাপত্তায় কোনও আপস নয়! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...