Suvendu Adhikari | ‘তথ্য মনগড়া, অভিযোগ ভিত্তিহীন’, জ্ঞানেশ কুমারকে মমতার পালটা চিঠি শুভেন্দুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে সংঘাতের পারদ চড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) পালটা চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবারই জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, এসআইআর শুনানির নামে সাধারণ ভোটারদের চূড়ান্ত হয়রানি করা হচ্ছে। নোবেলজয়ী অমর্ত্য সেন, ক্রিকেটার মহম্মদ শামি বা অভিনেতা দেবের মতো বিশিষ্টদের কেন শুনানিতে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকি, এসআইআর আতঙ্কে রাজ্যে ৭৭ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন মমতা। চিঠির শেষে হাতে লেখা নোটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘হয়তো এই চিঠির উত্তর পাব না, তবুও জানানো আমার কর্তব্য।’

মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা পালটা চিঠিতে এই সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন শুভেন্দু। তাঁর পাল্টা যুক্তি, আইনের চোখে সকলেই সমান, তাই বিশিষ্টদের ছাড় দেওয়ার কোনও প্রশ্ন ওঠে না। সেই সঙ্গে ৭৭ জনের মৃত্যুর দাবিকে ‘মনগড়া’ বলে কটাক্ষ করে শুভেন্দু জানান, এর কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। চিঠির শেষে তিনি সাফ জানিয়েছেন, রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি। রাজনৈতিক চাপ বা বিভ্রান্তিতে না জড়িয়ে কমিশন যেন এই কাজ সম্পন্ন করে, সেই আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...