কালিয়াগঞ্জে গুলিতে মৃত মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দিলেন শুভেন্দু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জে গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে চাকরি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দেওয়ার ব্যাপারে বিধানসভায় সুপারিশ করেছিলেন বিজেপি বিধায়করা। সোমবার মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে বিধানসভায় তাঁর ঘরে অ্যাটেনডেন্টের চাকরি দিলেন শুভেন্দু। পাশাপাশি, ময়নায় মৃত বিজেপি কর্মীর ছেলেকেও একই পদে নিতে নিয়োগপত্র তুলে দেন বিধানসভার বিরোধী দলনেতা। মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দেওয়া নিয়ে এদিন শুভেন্দু বলেন, ‘পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের উচিত ছিল ওঁকে চাকরি দেওয়া। তাই আমরা সম্মলিতভাবে চাকরির সুপারিশ করেছিলাম।’

গত এপ্রিলে এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ক্ষুব্ধ জনতা হামলা চালায় কালিয়াগঞ্জ থানায়। আগুন দেওয়া হয় থানায়। সেই ঘটনার পরদিনই কালিয়াগঞ্জের রাধিকাপুরের বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর জামাইকে হেপাজতে নিতে চায় পুলিশ। তাতেই বাধা দেন মৃত্যুঞ্জয়। তারপরই পুলিশ গুলি চালায় বলে অভিযোগ মৃত্যুঞ্জয়ের পরিবারের। সেই গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছিল বলে আজ কলকাতা হাইকোর্টে জানায় রাজ্য সরকার। তবে সেই গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে রাজ্য সরকার।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Biki Thapa Santosh Trophy Bengal | স্বপ্নপূরণ! আলিপুরদুয়ারের বিকি থাপা এবার সন্তোষ ট্রফির বাংলা দলে, খুশির হাওয়া ডুয়ার্সে

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেলেন...

Malda News | আলোর নীচে অন্ধকার: মোদির মালদা সফর ঘিরে স্টেশন চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত

কল্লোল মজুমদার, মালদা: টিকিট কাউন্টারের পাশ দিয়ে মালদা (Malda...

Murshidabad | ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে ‘পিটিয়ে খুন’! দেহ ফিরতেই রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক ও রেল অবরোধে স্তব্ধ জনজীবন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।...