শিলিগুড়ি: বুধবার রাতে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে (Suvendu Adhikari PA Death)। আর এই নৃশংস হত্যাকাণ্ডে শিলিগুড়ির (Siliguri) ভুয়ো নম্বরপ্লেট লাগানো একটি চারচাকা গাড়ি ব্যবহার করেছিল আততায়ীরা (Fake number plate)। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ।
শুভেন্দুর আপ্তসহায়ককে খুন করতে চারচাকা গাড়ি ও বাইক নিয়ে এসেছিল আততায়ীরা। পুলিশ তদন্তে জানতে পারে, চারচাকা গাড়িটির রেজিস্ট্রেশন শিলিগুড়ি এআরটিও থেকে করা। এরপর বিষয়টি খতিয়ে দেখতেই জানা যায়, গাড়িটির মালিক শিবমন্দিরের বাসিন্দা উইলিয়াম জোসেফ। এরপর বুধবার গভীর রাতেই তলব করা হয় ওই গাড়ির মালিককে। থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, আততায়ীরা উইলিয়াম জোসেফের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেই এই দুষ্কর্ম ঘটিয়েছে। এর সঙ্গে কোনও যোগ না থাকায় অবশ্য উইলিয়াম জোসেফকে রাতেই ছেড়ে দেওয়া হয়।



