বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Suvendu Adhikari | ‘মনে হয় অমরত্ব প্রাপ্তি হবে’, ২,২০৮ বুথে কোনও মৃত ভোটারের সন্ধান না মেলায় কটাক্ষ শুভেন্দুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে এসআইআরের (SIR) কাজ চলাকালীনই সামনে এসেছে চাঞ্চল্যকর ব্যাপার। দেখা গিয়েছে, মোট ২ হাজার ২০৮টি বুথে কোনও মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই। আর যা সন্দেহ বাড়িয়েছে নির্বাচন কমিশনের (Election Commission)। এবার এই বিষয়টি নিয়ে তৃণমূলকে (TMC) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, এই ঘটনার পেছনে হাত রয়েছে রাজ্যের শাসকদলের।

এনিয়ে কটাক্ষের সুরে শুভেন্দু বলেছেন, ‘ওই ২,২০৮টি জায়গায় গেলে মনে হয় অমরত্ব প্রাপ্তি হবে। কেউ বাবা-মার শতায়ু চাইলে এই বুথগুলিতে যেতে হবে। টানা ২৩ বছর ধরে ওই বুথগুলিতে কেউ মারা গেলেন না, কারও বিয়ে হল না, এমনকি কারও ঠিকানাও বদল হল না! এটা বিশ্বাসযোগ্য নয়।’ এই ঘটনাকে ‘জলজ্যান্ত চিটিংবাজি’ বলে কটাক্ষ করেছেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যের ২,২০৮টি বুথে যতগুলি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, ঠিক ততগুলি ফর্মেরই ডিজিটালাইজেশন হয়েছে। আর এই বুথগুলির মধ্যে ৭৬০টি রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেই। পুরুলিয়ায় রয়েছে ২২৮টি বুথ। এছাড়াও এই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বাঁকুড়া, হাওড়া, পুর্ব মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগণা, হুগলি, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর সহ আরও বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই এনিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Patties seller hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে...

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...