Suvendu Adhikari | ‘প্রয়োজনে বুলডোজারের সামনে দাঁড়াব’, হকার উচ্ছেদ নিয়ে রাজ্যকে কী বার্তা শুভেন্দুর?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুথ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই রাজ্য জুড়ে হকারদের বিরুদ্ধে রে রে করে নেমে পড়েছে প্রশাসন। কলকাতা সহ জেলায় গত ২ দিন ধরেই সক্রিয় পুলিশ। চলছে উচ্ছেদ অভিযান। বুধবার এনিয়ে সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  বিনা নোটিসে হকারদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বলেন, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত পুর্নবিবেচনা না করলে বিরোধী দলনেতা হিসেবে হকারদের বলব, শুক্রবার থেকে উচ্ছেদ করতে এলে প্রতিরোধে নামুন৷ প্রয়োজনে আমিও রাজ্যের বুলডোজারের সামনে দাঁড়াব।’

পাশাপাশি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিশানা করে হকার উচ্ছেদ (Eviction of Hawkers) করা হচ্ছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, “বিধাননগর, হাতিবাগানের মতো রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার্কসার্কাসে হকার উচ্ছেদ করা হচ্ছে না কেন?” শুভেন্দুর অভিযোগ, কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ পুরসভা এলাকায় তৃণমূল কম ভোট পেয়েছে। সেই রাগ থেকেই শহরকে দখল মুক্ত করার নামে এই উচ্ছেদ করা হচ্ছে। তাঁর দাবি, যথাযথ নীতি না তৈরি করে এবং হকারদের নির্দিষ্ট সময় না দিয়ে অভিযান চালালে প্রতিবাদ হবে৷ দলের বিধায়কদেরও একই বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা৷

যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বিজেপির (Bjp) এহেন অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘হকার ভাইদের পাশে রাজ্য সরকার রয়েছে, তাঁদের নিয়ম মেনে চলতে বলা হচ্ছে। বিজেপির কাজই হল সব কিছুর মধ্যে জাতি ধর্ম নিয়ে আসা।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Popular

More like this
Related

JEE Main 2026 | রাজ্যে পিছিয়ে গেল JEE Main পরীক্ষা! সুকান্ত মজুমদারের আবেদনে সায় দিল NTA

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স...

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...