WB Election Result 2026 | তপনের চৌরঙ্গী মোড়ে লটারি দোকানের নিচে বোমা উদ্ধার, ভোট পরবর্তী আবহে তীব্র চাঞ্চল্য

শেষ আপডেট:

তপন: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Election Result 2026) ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এবার দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার তপন ব্লকের চৌরঙ্গী মোড় এলাকায় চারটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চৌরঙ্গী মোড়ের একটি হাইমাস্ট লাইটের নিচে টাঙানো ব্যানারের পেছনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সেই ব্যাগ থেকে প্রথমে দুটি তাজা বোমা উদ্ধার হয়। এর রেশ কাটতে না কাটতেই কাছেই থাকা একটি লটারি দোকানের টেবিলের নিচ থেকে আরও একটি ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে আরও দুটি বোমা মজুত ছিল। জনবহুল এলাকায় এভাবে বোমা পড়ে থাকতে দেখে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার বিশাল পুলিশ (Police) বাহিনী। পুলিশ তৎক্ষণাৎ এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণের যাতায়াত নিয়ন্ত্রণ করে। ব্যাগসহ বোমাগুলি উদ্ধার করে একটি নিরাপদ ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য।

এই ঘটনাকে কেন্দ্র করে তপনে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে এবং দলীয় কার্যালয়ে হামলা চালানোর নীল নকশা তৈরি হয়েছিল। সেই উদ্দেশ্যেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, এলাকায় অশান্তি পাকানোর জন্য অন্য কেউ এই কাজ করে থাকতে পারে।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে জনবহুল চৌরঙ্গী মোড়ে এই বোমাগুলি রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। তবে নির্বাচনের ফল পরবর্তী এই পরিস্থিতিতে এলাকার নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...