চাকরি ফেরতের দাবিতে পথে শিক্ষকরা, প্রতিবাদ মিছিল আসানসোলে  

শেষ আপডেট:

আসানসোলঃ সম্প্রতি প্রাথমিকে ৩৬,০০০  শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। এই নির্দেশের বিরোধীতা করে রবিবার পশ্চিম বর্ধমান জেলায় চাকরি হারানো সেই শিক্ষকদের পক্ষ থেকে আসানসোল শহরের গীর্জা মোড় থেকে কলকাতা বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়।

এই প্রসঙ্গে চাকরি হারানো এক শিক্ষিকা শ্রাবণী দুবে বলেন, হাইকোর্টের প্রতি আমার ও আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু তাকে প্রশিক্ষণহীন বলা বা তার যোগ্যতা পরীক্ষা করা হয়নি তা সম্পূর্ণ ভুল। তিনি আরও বলেন, তার যোগ্যতা পরীক্ষাও হয়েছে। তখন সিসিটিভি ক্যামেরা ছিল না এটা অন্য কথা। অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার বিষয়ে তিনি বলেন, আগে একবার অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি। তাহলে আবার দেবেন কেন? তিনি বলেন, যারা অন্যায় করছে তাদের বরখাস্ত করা দরকার, সবাইকে নয়। যদি কেউ ভূল করে থাকেন তাঁর দায় তো শিক্ষক শিক্ষিকাদের নয়। তিনি তার পাশে থাকা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের ধন্যবাদ জানান।

অন্যদিকে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের পক্ষে আইনি লড়াইয়ের কথা বলেছেন, তাই তারা প্রথমে তার পদক্ষেপের জন্য অপেক্ষা করবেন। নইলে পরবর্তীতে নিজেরাই আইনের সাহায্য নেবেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Falta Repoll | কেন ময়দান ছাড়লেন স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির? নেপথ্যে কি দলের মুখরক্ষা করার তাগিদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাসখানেক আগেই রণংদেহী মেজাজে গর্জে...

OBC reservation decision | ওবিসি সংরক্ষণ কমিয়ে ৭%! মুসলিম কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রীসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই...

Durgapur Bus Extortion | দুর্গাপুরে বাসস্ট্যান্ডে ধুন্ধুমার! তোলা না দেওয়ায় কন্ডাক্টরের জামা ছিঁড়ে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

দুর্গাপুর: শিল্পাঞ্চল দুর্গাপুরের ব্যস্ততম সিটি সেন্টার বাসস্ট্যান্ডে তোলা আদায়কে...