Punjab flood | পঞ্জাবে বন্যায় ভাসছে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কের শহর, দুর্গতদের পাশে শুভমান-হরভজন

শেষ আপডেট:

বেঙ্গালুরু: তিনি আপাতত নিজের শহরে নেই। রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপের ফিটনেস পরীক্ষায় সফল হওয়ার পর অনুশীলনে ডুবে রয়েছেন শুভমান গিল।

আর তার মধ্যেই তাঁর মন পড়ে রয়েছে নিজের শহর ও রাজ্যের দিকে। উত্তর ভারতের বিশাল এলাকায় এবার প্রবল বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির প্রত্যক্ষ প্রভাব পড়েছে পাঞ্জাবে। বন্যায় ভাসছে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমানের রাজ্য ও শহর। পাঞ্জাবের ১২টি জেলার প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন অবস্থায় আজ রাজ্যের বন্যা কবলিত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভমান। বলেছেন, ‘পঞ্জাবের বন্যা বিধ্বস্ত অবস্থার কথা জানতে পেরে আমার হৃদয় ভেঙে গিয়েছে। এমন অবস্থা হতে পারে আমার শহর ও রাজ্যের, ভাবতেই পারিনি। আমার বিশ্বাস, আপাতত আমাদের সবাইকে পরিস্থিতি বদলাতে একসঙ্গে লড়াই করতে হবে। আমিও পাঞ্জাবের মানুষের পাশে থেকে ওদের জন্য প্রার্থনা করছি।’ শুধু একা শুভমান নন, হরভজন সিংও পাঞ্জাবের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভাজ্জির কথায়, ‘পঞ্জাবের বন্যা পরিস্থিতি ভয়াবহ। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে ছবিটা বদলাতে হবে। আমি সাধারণ মানুষের পাশে রয়েছি। সাধ্যমতো সাহায্যের চেষ্টা করছি।’

এদিকে, বৃহস্পতিবার এশিয়া কাপে অংশ নিতে দুবাই রওনা হচ্ছে টিম ইন্ডিয়া। শুক্রবার থেকে দুবাইয়ে চারদিনের প্রস্তুতি শিবির রয়েছে ভারতীয় দলের। তার আগে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান সম্পূর্ণ সুস্থ ও ফিট হয়ে ওঠার পর দলের অন্দরে স্বস্তি ফিরেছে। সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে রয়েছে অশনিসংকেত। ভারতীয় ক্রিকেটের একটা বড় অংশ থেকে দাবি করা হচ্ছে, শুভমানের টি২০-র দলে প্রত্যাবর্তন অধিনায়ক স্কাইয়ের জন্য চাপ। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান অবশ্য সেই দলে নাম লেখাতে চাননি। তাঁর মনে হচ্ছে, সূর্য এখন যেভাবে দায়িত্ব পালন করছেন, আগামী বছরের টি২০ বিশ্বকাপ পর্যন্ত সেভাবেই তিনি কাজ চালাবেন। আগামীর কথা ভেবেই শুভমানকে কুড়ির ক্রিকেটের জন্য তৈরি করা হচ্ছে। কারণ, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের সময় স্কাইয়ের বয়স হবে ৩৬।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | আইপিএলে ‘রিল’ সংস্কৃতিতে কোপ বিসিসিআই-এর! কড়া নজরদারিতে ক্রিকেটার ও ধারাভাষ্যকারেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) গ্ল্যামার আর ক্রিকেটের...

French Open | ফরাসি ওপেন বয়কটের হুঁশিয়ারি সিনারদের

রোম: ফরাসি ওপেন (French Open) শুরুর আগেই চড়ছে প্রতিবাদের...

IPL | ক্রুণালের কলার ধরে ধাক্কা পুরানের

লখনউ: চার ম্যাচ পর জয়ের মুখ দেখেছে লখনউ সুপার...

Finn Allen | পরিশ্রমের ফল পেলাম : অ্যালেন

নয়াদিল্লি: ৩৭, ২৮, ৬, ৯, ১, ২৯। কলকাতা নাইট...