মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু কিশোরের

শেষ আপডেট:

খড়িবাড়ি: পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরের। সোমবার নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভদ্বীপ রায়(১৫)। তার বাড়ি পানিট্যাঙ্কির মনসা বস্তি এলাকায়। সে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

ভারত-নেপাল সীমান্তের মেচি নদীর তীরে স্থানীয় দিলীপ সিংহর জমিতে একটি অর্ধসমাপ্ত পুকুর রয়েছে। স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টা নাগাদ বন্ধুদের সঙ্গে শুভদ্বীপ ওই পুকুরে স্নান করতে নামে। স্নান করতে করতে হঠাৎ পুকুরের জলে তলিয়ে যায় ওই কিশোর। ঘটনায় হতচকিত হয়ে বাকি বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে এলাকায় কয়েকশ মানুষ ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় খড়িবাড়ি পুলিশ, দমকল ও স্থানীয় এসএসবি ক্যাম্পে। এসএসবি ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে দীর্ঘক্ষণ তলিয়ে যাওয়া কিশোরের খোঁজাখুঁজি করে। প্রায় ঘণ্টা তিনেক পরে ওই কিশোরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এর পর তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Weather Update | শীতের বিদায়ে গরমের এন্ট্রি? বৃহস্পতিবার থেকেই পালটে যাচ্ছে বাংলার আবহাওয়া!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে...

AERO Suspension | “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছি,” সাসপেন্ড হয়েও অনড় ময়নাগুড়ির এইআরও

জলপাইগুড়ি: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় গাফিলতির...

Yuba Saathi | মাসিক ১৫০০ টাকার লাইনে এমএ-এমএসসি পাশরা! ‘যুবসাথী’র দুই দিনেই জমা পড়ল ১৩ লক্ষ আবেদন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পাশের নূন্যতম যোগ্যতায় রাজ্য...

West Bengal SIR | ‘আইন মেনেই আধিকারিকদের সাসপেন্ড’, কঠোর ভাষায় জানিয়ে দিল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ...