রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি অবহেলা রুখতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার (Telangana)। সোমবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (CM Revanth Reddy) ঘোষণা করেছেন, যে সকল সরকারি কর্মচারী তাঁদের বাবা-মায়ের সঠিক দেখাশোনা করবেন না, তাঁদের মাসিক বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে (10% Salary Cut)। ওই অর্থ সরাসরি ভুক্তভোগী বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানান, অসহায় বাবা-মায়েরা যদি সন্তানদের বিরুদ্ধে অভিযোগ জানান, তবে সরকার তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। পারিবারিক মূল্যবোধ বজায় রাখতে এবং প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। প্রবীণদের সহায়তার জন্য সরকার ‘প্রণাম’ নামে ডে-কেয়ার সেন্টার খোলারও পরিকল্পনা করেছে।

শুধু কড়া বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি রেবন্ত, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আয়োজিত ওই সরকারি অনুষ্ঠানে একাধিক বড় ঘোষণাও করেন তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, ২০২৬-২৭ সালের বাজেটে রাজ্যের জন্য একটি নতুন স্বাস্থ্যনীতি পেশ করা হবে। একইসঙ্গে বিশেষভাবে সক্ষমদের বিনামূল্যে বিশেষ মোটরচালিত যানবাহন ও ব্যাটারিচালিত ট্রাইসাইকেল বিতরণ করা হবে। ল্যাপটপ, শ্রবণযন্ত্র এবং স্মার্টফোনের মতো আধুনিক সরঞ্জাম দেওয়া হবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও তাঁদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক অন্তর্ভুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে তিনি জানান, আগামী পুরসভা নির্বাচনে প্রতিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একজন করে রূপান্তরকামী সদস্যকে ‘কো-অপশন’ মেম্বার হিসেবে মনোনীত করা হবে। এর ফলে রূপান্তরকামীরা সরাসরি নিজেদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

রাজ্য সরকারের এই পদক্ষেপে বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও রূপান্তরকামীদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের মধ্যেও খুশির জোয়ার দেখা দিয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আরও জানান, রাজ্যে প্রথমবার পরিচালিত জাতিগত শুমারি এখন দেশের অন্যান্য রাজ্যের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে। এই মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সরকার ভবিষ্যতে আরও সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

India VS Pakistan | প্রেমদাসা স্টেডিয়ামে বাবরদের লজ্জার হার, পাকিস্তানের বিদায়ঘণ্টা বাজিয়ে জয়ের হাসি হাসল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারি আজ দুই...

Amit Shah vs Rahul Gandhi | ‘ডাহা মিথ্যে বলছেন’, বাণিজ্য চুক্তি নিয়ে রাহুলকে চ্যালেঞ্জ শা’য়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্য...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...