উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই শীতের দাপট বাড়বে রাজ্যজুড়ে (Weather Update)। নভেম্বরে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি। কিন্তু ডিসেম্বরে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। কারণ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) সর্বত্র থাকবে কুয়াশা। তবে বেলা বাড়লে তা কেটে যাবে। আগামী চারদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি। তাছাড়া মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া।
অন্যদিকে, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বজায় থাকবে কুয়াশার দাপট। এমনকি ভোরের দিকে থাকবে দৃশ্যমানতার সমস্যা। আগামী চারদিন দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। তবে কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই।

