Voting Issue | ভোটকর্মীদের ভোটদানেই বাধা? বহরমপুরে চরম অব্যবস্থা নিয়ে জেলাশাসকের দপ্তরে তুমুল বিক্ষোভ

শেষ আপডেট:

বহরমপুর: ভোটকর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর (Murshidabad DM Office Protest)। ভোটদানে বাধা সৃষ্টি ও চূড়ান্ত হয়রানির অভিযোগে জেলাশাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা (Voting Issue)। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র।

জানা গিয়েছে, এদিন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন কয়েকশো ভোটকর্মী। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর হঠাৎ তাঁদের জানানো হয় যে, বহরমপুরে নয়, বরং যাঁর যাঁর নির্দিষ্ট মহকুমায় গিয়ে ভোট দিতে হবে। চারদিন ধরে লাইনে দাঁড়িয়ে হয়রানির পর শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। তাঁরা সরাসরি জেলাশাসকের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষুব্ধ ভোটকর্মী সোনা চ্যাটার্জী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা নিজেরাই ভোটকর্মী, অথচ আমাদেরই ভোট প্রদানের ক্ষেত্রে বারবার হয়রানি করা হচ্ছে। এই দ্বিচারিতা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।” তাঁদের দাবি, কমিশনের (ECI) অব্যবস্থার কারণেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।

এই উত্তেজনার খবর পেয়ে প্রতিবাদে সামিল হন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। তিনি স্পষ্ট জানান, “এই ধরনের হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বাঞ্ছনীয় নয়। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।” ভোটের মুখে খোদ ভোটকর্মীদের এই বিক্ষোভ জেলা প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...