Elephant Attack | হাতির হানায় মৃত্যু ঘিরে উত্তেজনা! গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার, পালিয়ে বাঁচলেন রেঞ্জার

শেষ আপডেট:

বেলাকোবা: হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর (Elephant Attack) ঘটনায় উত্তাল হয়ে উঠল বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া ভালোবাসা মোড় এলাকা। ভাঙচুর করে উলটে দেওয়া হল রেঞ্জারের গাড়ি। স্থানীয় জনতার রোষের মুখে কোনওরকমে পালিয়ে বাঁচলেন রেঞ্জার। জানা গেছে, এদিন লোকালয়ে হাতির তাণ্ডবের প্রতিবাদে বেলাকোবা রেঞ্জ অফিসে মহারাজ ঘাট, টাকিমারি চর, দুধিয়া ও মিলন পল্লীর বাসিন্দাদের নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি চলছিল। সেই সময়ই হাতির হামলায় আরও একজনের মৃত্যুর খবর আসে।

মৃত ওই ব‍্যাক্তির নাম রাজেশ ওরাওঁ। ঘটনাটি ঘটে বুধবার দুপুর একটা নাগাদ। মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিক। গতকালই কেরালা থেকে বাড়িতে ফিরেছেন। বুধবার দুপুরে বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া ভালোবাসা মোড় দিয়ে যাওয়ার সময় তার রাস্তা জুড়ে দাঁড়িয়ে পরে হাতিটি। কিছু বুঝে ওঠার আগেই রাজেশকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের। ডেপুটেশন চলাকালীন মৃত্যুর খবর এসে পৌছঁয়। ডেপুটেশন বন্ধ করে রেঞ্জার তড়িঘড়ি ঘটনাস্থলে রওনা দেন। এদিকে রেঞ্জার ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার তাঁর গাড়ি ভাঙচুর করে উলটে দেয়। সেখান থেকে কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈকুন্ঠপুরের ডিএফও রাজা এম জানান, হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে, এই ঘটনাতে জনতার রোষে একজন রেঞ্জ অফিসার ও আরও একজন কর্মচারী আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC | টাস্ক ফোর্স, উন্নয়ন বোর্ড নিষ্ক্রিয়! উত্তরের জনজাতির রোষানলে তৃণমূল

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (TMC) সরকার থাকাকালীন...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

TMC leader Krishna Das | তিস্তার বোল্ডারে কৃষ্ণর বাড়িতে, বর্ষায় প্লাবনের আতঙ্কে রংধামালি

সৌরভ দেব, জলপাইগুড়ি: তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের (TMC...

Indo-Bhutan River Commission | ইন্দো-ভুটান নদী কমিশন ঝুলেই! ব্রহ্মপুত্র বোর্ডে বাংলা জায়গা পেলেও বরাদ্দ নিয়ে সংশয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: কয়েক দশকের বঞ্চনা কাটিয়ে ব্রহ্মপুত্র বোর্ডে...