Terrorist killed in Kulgam | কুলগামে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম জঙ্গি, আহত ৩ জওয়ান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক জঙ্গির। ঘটনায় আহত হয়েছেন ৩ জওয়ান। সোমবার কুলগাম জেলার গুদ্দার বনাঞ্চলে ঘটনাটি ঘটে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যকায় জঙ্গি দমনে লাগাতার অভিযান চলছে। গুদ্দার বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে, এদিন গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও।

গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। তিন জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকায় আরও দু-তিনজন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। অভিযান এখনও জারি আছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...