মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

IND vs ENG | ঘোষণা হল ভারতের টি-২০ দল, ফিরছেন শামি, বাদ গেলেন পন্থ!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। আর সেই দলে নাম রয়েছে মহম্মদ শামির। কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা প্রথম ম্যাচে যদি খেলতে নামেন তিনি তাহলে ৪৩১ দিন পর ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যাবে শামিকে।

প্রসঙ্গত, ফিটনেস সমস্যার জন্যই বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাওয়া হয়নি তাঁর। কিন্তু বর্তমানে চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। বাংলা দলের হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি টি২০ এবং বিজয় হজারে ট্রফিও খেলেছেন। এবার পালা জাতীয় দলের জার্সিতে ফেরার। তবে শামি দলে ফিরলেও বাদ গিয়েছে ঋষভ পন্থের নাম। প্রথম উইকেটরক্ষক হিসাবে নাম রয়েছে ফর্মে থাকা সঞ্জু স্যামসনের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় টি-টোয়েন্টি দল- সূর্যকুমার যাদব(অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নোই, অক্ষর পটেল।

Share post:

Popular

More like this
Related

Smriti Mandhana | দেশসেবাই ধ্যানজ্ঞান! বিয়ে বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে স্মৃতি মান্ধানা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংগীত...

Gary Kirsten | নামিবিয়ার পরামর্শদাতা কার্স্টেন

জোহানেসবার্গঃ নামিবিয়ার জাতীয় ক্রিকেট দলের পরামর্শদাতা হলেন গ্যারি কার্স্টেন। রবিবার...

Bengaluru | চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা

বেঙ্গালুরুঃ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বড় অঘটন না হলে ২০২৬...

Mohamed Salah | লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

লন্ডন: ইপিএলে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলে...