Price of Medicine | অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র! তালিকায় রয়েছে ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭১ টি অত্যাবশকীয় ওষুধের দাম (Price of Medicine) বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ডায়াবেটিস, মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার (Breast Cancer) এবং গ্যাস্ট্রিক ক্যানসারের ওষুধ। এই দাম নির্ধারিত করেছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ অর্থাৎ এনপিপিও। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘ট্রাস্টুজুমার নামে ওষুধ। নতুন বিজ্ঞপ্তি অনুসারে খুচরো বাজারে এই ওষুধের দাম ধার্য করা হয়েছে ভায়াল পিছু ১১  হাজার ৯৬৬ টাকা। আবার পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্‌স’-এর তৈরি একটি ওষুধ। যার প্রতিটি ট্যাবলেটের দাম ঠিক করা হয়েছে ১৬২ টাকা ৫০ পয়সা। পাশাপাশি, ডায়াবিটিস প্রতিরোধের ২৫টি ওষুধের  দামও বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওষুধের দাম খুচরো বাজারে কত হবে, তা নির্ধারণ করে কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।’ অতি প্রয়োজনীয় ৭৪৮ টি ওষুধের দাম বেড়েছিল চলতি বছর এপ্রিলে। সেই তালিকায় ছিল প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, প্রেসার, ঘুমের মতো একাধিক ওষুধ। এমনকি বৃদ্ধি পেয়েছিল ট্যাবলেট, ইঞ্জেকশন এবং অ্যান্টিবায়োটিকের দামও। আবার গত বছর অক্টোবরে যখন বেশকিছু জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা, তখন ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ওষুধের দাম কমানোর জন্য তড়িঘড়ি তিনি চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। যদিও তাতে কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্র।

 

 

 

 

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...