CM Mamata Banerjee | উলটো রথে কলকাতায় মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকনের রথযাত্রায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রথযাত্রাকে কেন্দ্র করে জমজমাট আয়োজন ছিল দিঘায় (Digha Jagannath Mandir)। জগন্নাথ দেবের আরতি থেকে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার সবেতেই অগ্রণী ভুমিকায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে উল্টো রথে কলকাতায় থাকছেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন ইসকনের রথযাত্রায়। এদিন বিকেলে ইসকনের জগন্নাথ দেব দর্শন করার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারবেন আরতিও।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর রথযাত্রাকে যেন অন্য মাত্রা পেয়েছিল। উপচে পড়েছিল ভক্তদের ভিড়। দু’দিন আগেই সেখানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো, আরতিতে অংশ নিয়েছিলেন তিনি। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দেওয়ার পর গড়িয়েছিল রথের চাকা। ভক্তদের যাতে রথের দড়ি ছুঁতে কোনও সমস্যা না হয় তার জন্য নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা। তবে এই আয়োজনের মাঝে কলকাতার ইসকনের রথযাত্রায় (ISKCON Rathayatra) থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। তাই উলটো রথের আগে ‘মাসির বাড়ি’ গিয়ে জগন্নাথ দর্শন সারবেন তিনি।

Categories
Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | ডায়মন্ড হারবার সফরে শুভেন্দু, জেলা প্রশাসনকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

Suvendu Adhikari Threat Email | মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক! ভবানীপুর থানায় হুমকি মেল, ধৃতের বিস্ফোরক স্বীকারোক্তি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু...

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...