পর্যটকদের জন্য কটেজ-গাছবাড়ি, রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে মংপুকে তুলে ধরল জেলা প্রশাসন

শেষ আপডেট:

মংপু: রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপুকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার উদ্যোগ শুরু হয়েছে আগে থেকেই। মংপুতে কবির বাসভবনের সংস্কার কাজ শেষ হয়েছে। এদিন সেখানে কবির ১৬৩ তম জন্মদিবসকে কেন্দ্র করে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানেরও আয়োজন করে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও দার্জিলিং জেলা প্রশাসন। আর এই অনুষ্ঠানের থেকেই ফের একবার মংপুকে পর্যটন মানচিত্রে তুলে ধরার কথা বললেন প্রশাসনের আধিকারিকরা।

দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবলম জানান, মংপুতে ইতিমধ্যেই কবির বাসভবনের পাশেই তৈরি হয়েছে একটি কটেজ। তাকদার বিডিও-র অধীনে রয়েছে এই কটেজটি। সেখানে যোগাযোগ করে কটেজটিতে থাকতে পারবে আগ্রহী পর্যটকরা। এছাড়া সিঙ্কোনা প্ল্যান্টেশনের তরফে একটি গাছবাড়িও তৈরি করা হয়েছে। জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনীত থাপা জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালী ও গোর্খা মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন। তাঁরা চান মংপুতে রবীন্দ্রভবনকে যথাযথ ভাবে সংরক্ষণ করতে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...