মুখ ঢুকিয়ে খেতে গিয়ে বয়ামে আটকে গেল কুকুরের মাথা, পশুপ্রেমীদের প্রচেষ্টায় রক্ষা পেল সারমেয়টি  

শেষ আপডেট:

লাটাগুড়িঃ বয়ামের ভিতরে মুখ ঢুকিয়ে খাবার খেতে গিয়ে বিপত্তি। বয়ামের ভিতরে মুখ আটকে গেল এক পথ কুকুরের। দীর্ঘ ৮ দিন মাথায় প্লাস্টিকের বয়াম নিয়েই ঘুরে বেড়ায় কুকুরটি। স্থানীয়রাও সাহস পায়নি কুকুরের মাথা থেকে বয়ামটি খুলতে। শেষে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা কুকুরটিকে আটকে মুখ থেকে প্লাস্টিকের বয়ামটি খুলতে সমর্থ হয়।

ঘটনাটি ক্রান্তি ব্লকের লাটাগুড়ির। স্থানীয়রা জানিয়েছেন, পথকুকুরটি প্লাস্টিকের বয়ামে মুখ ঢুকিয়ে খেতে গিয়েই মাথায় প্লাস্টিকের বয়াম আটকে যায়। দীর্ঘ কয়েকদিনে বেশ কয়েকবার চেষ্টা করেও কুকুরটির মাথা থেকে বয়ামটি বার করতে পারেননি তাঁরা। শেষে খবর দেওয়া হয় এক পশুপ্রেমী সংগঠনের সদস্যদের। রবিবার বিকেলে সুদীপ রায়, গৌতম বর্মন, জয়ন্ত রায়, মনোজ রায় কুকুরটিকে ধরে মাথা থেকে প্লাস্টিকের বয়ামটি খুলে দেন। হাফ ছেড়ে বাঁচেন এলাকার সকলেই। এই কয়দিন মাথায় বয়াম আটকে থাকার কারণে খেতে না পারায় শারীরিক অবস্থার অবনতি হয়ে গিয়েছিল সারমেয়টির।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...